কুমিল্লার মেঘনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আকতার হোসেন নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে পুলিশ লাইনে সংযুক্ত করেছে জেলা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে জেলা পুলিশের আলফা-২ ওয়্যারলেস সংযোগে মেঘনা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়, আওয়ামী লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগে এসআই আকতার হোসেনকে পরদিন সকালে পুলিশ লাইনে সংযুক্ত করতে। পরে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ওসি শহিদুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করেন মেঘনা থানার এসআই আকতার হোসেন। অভিযোগ রয়েছে, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়ার সঙ্গে ফোনে কথা বলার পর ওই নেতাকে ছেড়ে দেন তিনি। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ছাড়া পাওয়া ওই নেতা হলেন- মো. জসিম সরকার। তিনি উপজেলার মানিকারচর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক ইউপি সদস্য ও যুবলীগের সহসভাপতি কামাল উদ্দিনের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে মোমেন বাজার থেকে এসআই আকতার হোসেনকে ডেকে নিয়ে যান। এ সময় তিনি বলেন, ‘স্যার, একজন আওয়ামী লীগের নেতা আছে। আমার বাবাকে যে তালিকায় থাকার কারণে গ্রেফতার করা হয়েছে, সেই তালিকাতেই জসিমের নাম আছে।’
পরে এসআই আকতার বিষয়টি ওসিকে জানিয়ে জসিমের কাছে যান। এ সময় জসিম নিজেকে যুবদলের কর্মী পরিচয় দিয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়ার কথা বলেন। তবে জসিমের ফোন থেকে কথা না বলে এসআই আকতার নিজেই তার মোবাইল ফোন থেকে আতাউর রহমানকে কল করেন। এ বিষয়টি নিয়েই নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুবদলের এক নেতা বলেন, জসিমকে ধরতে গিয়ে এসআই আকতার নিজে থেকে যুবদলের আহ্বায়ক আতাউর রহমানকে ফোন করবেন কেন? এসআই আকতার নিজে থেকেই ফোন করেছেন এমনটা ধরে নিলেও প্রশ্ন থেকে যায়, একজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় একজন রাজনৈতিক নেতাকে ফোন করার প্রয়োজন হলো কেন? আবার জসিম পুরোনো একটি যুবদলের কমিটির সদস্য হিসেবে পরিচয় দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে কি না, সেটিও তদন্তের বিষয়।
তিনি আরও বলেন, ২০২১ সালের মানিকারচর ইউনিয়ন যুবলীগের কমিটিতে জসিমের নাম থাকার পরও তাকে গ্রেফতার করে তাৎক্ষণিক ছেড়ে দেওয়া হলো, এর আইনি ভিত্তি কী ছিল? একই সঙ্গে যুবদলের নেতার ভূমিকা নিয়েও জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ওই নেতার ভাষ্য, সম্ভবত ২০০৫ বা ২০০৬ সালের একটি যুবদলের কমিটিতে জসিমের নামের তালিকা দেখানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আলোচনা রয়েছে। অথচ বিএনপি ক্ষমতা হারানোর পর তিনি যুবলীগে যোগ দেন এবং ২০২১ সালে মানিকারচর ইউনিয়ন যুবলীগের কমিটিতে সহসভাপতির পদ নেন। এরপর তার রাজনৈতিক পথচলা নতুনভাবে শুরু হয়। এখন বিএনপি আবার রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ায় যুবদলের আহ্বায়ক আতাউর রহমানের সঙ্গে থেকে তিনি বিএনপিতে ফেরার চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে এসআই আকতার হোসেন বলেন, কামালের ছেলে মোমেন আমাকে ডেকে নিয়ে যান। পরে আমি ওসির অনুমতি নিয়ে সেখানে গিয়ে জসিমকে জিজ্ঞাসাবাদ করি। তিনি আমাকে যুবদলের পরিচয় এবং একটি কমিটির কাগজ মোবাইলে দেখান। এরপর আমি তাকে আর কিছুই বলিনি। তখন আমি যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূইয়াকে ফোন করলে, তিনি বলেন, জসিম যুবদলের কর্মী। তখন আমি তাকে গ্রেফতারই করিনি, তাহলে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে কীভাবে।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান ভূইয়া ঘটনাটিকে ভুয়া ও ভিত্তিহীন দাবি করে বলেন, এসআই আকতার আমার কাছে জানতে চেয়েছেন জসিম কোন দল করেন? তখন আমি বলি, জসিম আগে মানিকারচর ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। এতটুকুই।
এ বিষয়ে মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, জেলা পুলিশ থেকে আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমি সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। বিষয়টি নিয়ে জেলা পুলিশ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত