শুক্রবার, ১৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উদ্ধার অস্ত্র-গুলি ও হেরোইন

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, নগদ টাকা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২টি ‘TAURUS’ ব্র্যান্ডের পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন এবং হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দাবি, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #যাত্রাবাড়ী #পুলিশ_অভিযান

চেকপোস্ট

শুক্রবার, ১৯ জুন ২০২৬

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, নগদ টাকা ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২টি ‘TAURUS’ ব্র্যান্ডের পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন এবং হেরোইন প্রস্তুতের কাজে ব্যবহৃত ৮৭ গ্রাম ‘মেডি’ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের ৪টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দাবি, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত