মূল পাতা

জাতীয়

গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি

ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবীবুল্লাহকে। তার পরিবর্তে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। 

এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দুই দফায় ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হলো।    

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদে পরিবর্তন আনা হয়েছিল। সেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়। উপসচিব তৌছিফ আহমদের সই করা ওই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় পাঁচ মাস দায়িত্ব পালনের পর বদলির আদেশ পেয়ে ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব বুঝে নেন তিনি।

অন্যদিকে, নেত্রকোণা জেলার বাসিন্দা এবং ২৭তম বিসিএসের কর্মকর্তা মো. হাবীবুল্লাহ গত ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার সাত দিনের মধ্যেই তাঁকে আবারও বদলি করা হলো।

খাগড়াছড়ি গোপালগঞ্জ বদলি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণের সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবীবুল্লাহকে। তার পরিবর্তে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। 

এ নিয়ে গত ১০ দিনের মধ্যে দুই দফায় ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হলো।    

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১৫ নভেম্বর ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদে পরিবর্তন আনা হয়েছিল। সেদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ফেনীর তৎকালীন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়। উপসচিব তৌছিফ আহমদের সই করা ওই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

প্রত্যুষ কুমার মজুমদার চলতি বছরের ১৫ জুন ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় পাঁচ মাস দায়িত্ব পালনের পর বদলির আদেশ পেয়ে ১৬ নভেম্বর গোপালগঞ্জ জেলা পুলিশের দায়িত্ব বুঝে নেন তিনি।

অন্যদিকে, নেত্রকোণা জেলার বাসিন্দা এবং ২৭তম বিসিএসের কর্মকর্তা মো. হাবীবুল্লাহ গত ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ফেনী জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার সাত দিনের মধ্যেই তাঁকে আবারও বদলি করা হলো।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত