মূল পাতা

জাতীয়

মিরপুর ১০ নম্বরে ফুটপাতে আবার হকার উচ্ছেদ

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬
মিরপুর ১০ নম্বরে ফুটপাতে আবার হকার উচ্ছেদ
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ এলাকায় পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার বিকেল তিনটা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় মিরপুর-১০ ফুটপাতে পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় মিরপুরের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

জানা গেছে, গত ২০ অক্টোবর মিরপুর ১০ এর ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করা হয় ডিএনসিসি প্রশাসকের নেতৃত্বে। এত দিন ফুটপাত দখলমুক্ত থাকলেও গত কয়েক দিন ধরে কিছু লোক মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার খবর পেয়ে প্রশাসক নিজে এসব হকারদের উচ্ছেদ করে আবারও মিরপুর ১০ হকারমুক্ত করেছে।

ঢাকা বিভাগ মিরপুর রাজধানী ঢাকার খবর ডিএনসিসি উচ্ছেদ হকার ফুটপাত ঢাকা জেলা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মিরপুর ১০ নম্বরে ফুটপাতে আবার হকার উচ্ছেদ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


মিরপুর ১০ নম্বরে ফুটপাতে আবার হকার উচ্ছেদ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১০ এলাকায় পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে ডিএনসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার বিকেল তিনটা থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলির পরিচালনায় মিরপুর-১০ ফুটপাতে পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় মিরপুরের ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

জানা গেছে, গত ২০ অক্টোবর মিরপুর ১০ এর ফুটপাতে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করা হয় ডিএনসিসি প্রশাসকের নেতৃত্বে। এত দিন ফুটপাত দখলমুক্ত থাকলেও গত কয়েক দিন ধরে কিছু লোক মিরপুরের বিভিন্ন ফুটপাতে বসার খবর পেয়ে প্রশাসক নিজে এসব হকারদের উচ্ছেদ করে আবারও মিরপুর ১০ হকারমুক্ত করেছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত