মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

নৈশভোজে জাতীয় ঐক্যের বার্তা

মিত্র দলগুলোকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জোট শরিকদের সঙ্গে নৈশ্যভোজে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করতে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পাঁচ মাস পর প্রথমবারের মতো মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

সোমবার (২০ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, দীর্ঘদিনের আন্দোলনের সহযোদ্ধা রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক পরিবেশে মতবিনিময় করেছেন। নির্বাচনে সহযোগিতার জন্য শরিক দলগুলোর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হচ্ছে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, কৃষিঋণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভাতা এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠনের কাজ চলছে। ব্যাংকিং খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, যুগপৎ আন্দোলনের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং রাজনৈতিক দলগুলোর সম্মতিতে তৈরি জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় ঐক্য ধরে রাখা ও রাজনৈতিক সমন্বয় বাড়াতে ভবিষ্যতেও মিত্র দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক ও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

#তারেক_রহমান #জাতীয়_ঐক্য #রাজনৈতিক_বৈঠক

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মিত্র দলগুলোকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত