সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পেশাদার আচরণে গুরুত্ব এসপির

মাস্টার প্যারেডে চাঁপাইনবাবগঞ্জের এসপি, পুলিশ সদস্যদের দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের সুশৃঙ্খল প্যারেড প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসের ড্রিল শেড ও মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিট থেকে অংশ নেওয়া কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

পুলিশ সুপার বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে পরিপাটি পোশাক, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর শৃঙ্খলা বজায় রাখা, ডিউটির সময় অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার না করা এবং সড়কে সতর্ক ও মানসম্মত চেকপোস্ট পরিচালনার নির্দেশ দেন।

জনগণের জন্য সর্বোচ্চ মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের জন্যও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

মাস্টার প্যারেড সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।

প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

#চাঁপাইনবাবগঞ্জ #জেলাপুলিশ #মাস্টারপ্যারেড

চেকপোস্ট

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মাস্টার প্যারেডে চাঁপাইনবাবগঞ্জের এসপি, পুলিশ সদস্যদের দিলেন গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের সুশৃঙ্খল প্যারেড প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসের ড্রিল শেড ও মাঠে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

মাস্টার প্যারেডে সালামী গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। পরে বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিট থেকে অংশ নেওয়া কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।

পুলিশ সুপার বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে পরিপাটি পোশাক, ব্যক্তিগত স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। পাশাপাশি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর শৃঙ্খলা বজায় রাখা, ডিউটির সময় অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার না করা এবং সড়কে সতর্ক ও মানসম্মত চেকপোস্ট পরিচালনার নির্দেশ দেন।

জনগণের জন্য সর্বোচ্চ মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের জন্যও পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

মাস্টার প্যারেড সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পুলিশ সুপার।

প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত