সোমবার, ১৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

অপরাধ দমন ও জনসেবায় সাফল্য, চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি একরামুল

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইনকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।রোববার (১৬ আগস্ট) সকালে জেলা পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। পরে জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইনের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ দমন, পরোয়ানা তামিল, মাদক উদ্ধার, জনবান্ধব পুলিশিং জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামগ্রিক কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে তাঁকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতসহ জেলার বিভিন্ন থানার ওসি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সম্মাননা গ্রহণের পর ওসি একরামুল হোসাইন জেলা পুলিশ সুপারসহ সদর মডেল থানার সব কর্মকর্তা ও সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগায়। ভবিষ্যতেও সদর থানার আইনশৃঙ্খলা উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করার ধারা অব্যাহত থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

অপরাধ দমন ও জনসেবায় সাফল্য, চাঁপাইনবাবগঞ্জের শ্রেষ্ঠ ওসি একরামুল