শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোবাইল কোর্টে জরিমানা

মানিকগঞ্জে ইয়াবাসহ আটক ৪ জনের ৩ মাসের কারাদণ্ড

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদক সেবন ও মাদকাসক্ত অবস্থায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জের উদ্যোগে সাটুরিয়া থানার কামতা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে চারটি পৃথক মামলায় চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মোয়াজ (৩০)।

মানিকগঞ্জ সদর উপজেলার চর হিজুলী গ্রামের মো. দাউদ খানের ছেলে মো. শাওন (২২)।

পশ্চিম দাশড়া গ্রামের মো. সালামের ছেলে মোবারক হোসেন (৩৫)।

গড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নুর ইসলাম (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দুটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় ধারালো চাকু, একটি রামদা ও একটি দেশীয় চাবুক জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #মানিকগঞ্জসংবাদ #সাটুরিয়া_মোবাইল_কোর্ট

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মানিকগঞ্জে ইয়াবাসহ আটক ৪ জনের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদক সেবন ও মাদকাসক্ত অবস্থায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মানিকগঞ্জের উদ্যোগে সাটুরিয়া থানার কামতা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে চারটি পৃথক মামলায় চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—

সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. মোয়াজ (৩০)।

মানিকগঞ্জ সদর উপজেলার চর হিজুলী গ্রামের মো. দাউদ খানের ছেলে মো. শাওন (২২)।

পশ্চিম দাশড়া গ্রামের মো. সালামের ছেলে মোবারক হোসেন (৩৫)।

গড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নুর ইসলাম (৩৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযান চলাকালে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দুটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় ধারালো চাকু, একটি রামদা ও একটি দেশীয় চাবুক জব্দ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মাদকের অপব্যবহার রোধ, জনশৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত