মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

মানিকগঞ্জের ৫ জন‌ মাদক সেবনকারিকে তিন মাসের কারাদণ্ড

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে আদালতে সামারি ট্রায়ালে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে এ রায় দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন।

এর আগে সোমবার ভোর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন ফয়সাল হোসেন (২৪), মুন্না মিয়া (২০), রানা মিয়া (৩০), এলিন বিশ্বাস (১৮) এবং শাহিনুর ইসলাম (২৩)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের আদালতে সামারি ট্রায়ালের জন্য পাঠানো হলে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, সামারি ট্রায়ালে দণ্ডিত হওয়ায় তারা তিন মাস কারাগারে থাকবেন। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও নেই।

#মাদকবিরোধীঅভিযান #মানিকগঞ্জ #হরিরামপুর

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মানিকগঞ্জের ৫ জন‌ মাদক সেবনকারিকে তিন মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে আদালতে সামারি ট্রায়ালে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকেলে আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে এ রায় দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন।

এর আগে সোমবার ভোর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন ফয়সাল হোসেন (২৪), মুন্না মিয়া (২০), রানা মিয়া (৩০), এলিন বিশ্বাস (১৮) এবং শাহিনুর ইসলাম (২৩)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের আদালতে সামারি ট্রায়ালের জন্য পাঠানো হলে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, সামারি ট্রায়ালে দণ্ডিত হওয়ায় তারা তিন মাস কারাগারে থাকবেন। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও নেই।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত