হবিগঞ্জের মাধবপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক, উন্নত ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
শনিবার (১৮ জুলাই) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। সভা সঞ্চালনা করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান। সভার শুরুতে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এফ. এম. শাহজাহান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বাগত বক্তব্যে ডা. মোহাম্মদ ইমরুল হাসান হাসপাতালের চলমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপজেলা হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে মাধবপুর উপজেলা হাসপাতালকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬