শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

একই কর্মস্থলে ৪ বছর

মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, প্রকল্পে অনিয়মের অভিযোগ

পিআইও মো. নূর মামুন। ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নূর মামুনের বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দীর্ঘদিন একই কর্মস্থলে অবস্থানের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্থানীয় কমিটির মাধ্যমে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ কাজ সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এতে প্রকল্প কমিটির সভাপতি ও সম্পাদকরা কার্যত নামমাত্র দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

একজন স্থানীয় জনপ্রতিনিধি অভিযোগ করে বলেন, নির্ধারিত বরাদ্দ অনুযায়ী প্রকল্পের কাজ হওয়ার কথা থাকলেও বাস্তবে মান বজায় রাখা হচ্ছে না এবং কমিটির সদস্যদের মতামত ছাড়াই কাজ সম্পন্ন করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের বেশি একই কর্মস্থলে দায়িত্ব পালন করলেও পিআইও মো. নূর মামুন প্রায় চার বছর ধরে মাধবপুরে কর্মরত আছেন। বদলির আদেশ থাকলেও তা কার্যকর না হয়ে পরে স্থগিত হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা সরাসরি উপজেলা প্রশাসনের অধীন নন এবং প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ হয়। তিনি অনিয়মের বিষয়টি তদন্তের দাবি জানান।

অন্যদিকে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বদলি ও পদায়নের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরিচালিত হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পিআইও মো. নূর মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত কারণ দেখিয়ে বদলি স্থগিতের কথা জানান। তবে পরবর্তীতে অনিয়ম সংক্রান্ত প্রশ্নে তিনি মন্তব্য না করে ফোন কেটে দেন।

এদিকে এসব অভিযোগ ঘিরে মাধবপুরে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা সরকারি প্রকল্পে অনিয়মের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

#মাধবপুর #দুর্নীতি_অভিযোগ #সরকারি_প্রকল্প

চেকপোস্ট

শনিবার, ১৩ জুন ২০২৬

মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, প্রকল্পে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নূর মামুনের বিরুদ্ধে সরকারি প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং দীর্ঘদিন একই কর্মস্থলে অবস্থানের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী স্থানীয় কমিটির মাধ্যমে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও বাস্তবে অধিকাংশ কাজ সংশ্লিষ্ট কর্মকর্তার নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। এতে প্রকল্প কমিটির সভাপতি ও সম্পাদকরা কার্যত নামমাত্র দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

একজন স্থানীয় জনপ্রতিনিধি অভিযোগ করে বলেন, নির্ধারিত বরাদ্দ অনুযায়ী প্রকল্পের কাজ হওয়ার কথা থাকলেও বাস্তবে মান বজায় রাখা হচ্ছে না এবং কমিটির সদস্যদের মতামত ছাড়াই কাজ সম্পন্ন করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের বেশি একই কর্মস্থলে দায়িত্ব পালন করলেও পিআইও মো. নূর মামুন প্রায় চার বছর ধরে মাধবপুরে কর্মরত আছেন। বদলির আদেশ থাকলেও তা কার্যকর না হয়ে পরে স্থগিত হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা সরাসরি উপজেলা প্রশাসনের অধীন নন এবং প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী কাজ হয়। তিনি অনিয়মের বিষয়টি তদন্তের দাবি জানান।

অন্যদিকে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বদলি ও পদায়নের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরিচালিত হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পিআইও মো. নূর মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত কারণ দেখিয়ে বদলি স্থগিতের কথা জানান। তবে পরবর্তীতে অনিয়ম সংক্রান্ত প্রশ্নে তিনি মন্তব্য না করে ফোন কেটে দেন।

এদিকে এসব অভিযোগ ঘিরে মাধবপুরে জনমনে চরম অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়রা সরকারি প্রকল্পে অনিয়মের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত