বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিদ্যালয়ে ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও

বিদ্যালয়ের দুই সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষিকা। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদ্যালয়ের দুই সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক নব কুমার বিশ্বাস মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন। একই অনুষ্ঠানে শিক্ষিকা নিদ্রা মল্লিক মক্কা-মদিনা ও মহানবী (সা.)-কে নিয়ে হৃদয়ছোঁয়া গজল পরিবেশন করেন।

বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ক্বিরাত, গজল, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিক্ষক নব কুমার বিশ্বাস মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশব, কর্মজীবন ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী (সা.) সত্য, ন্যায়, শান্তি ও মানবতার পথ দেখিয়েছেন। তাঁর জীবন থেকে মানুষ সততা, সহমর্মিতা ও শান্তির শিক্ষা নিতে পারে।

ভিন্ন ধর্মাবলম্বী একজন শিক্ষকের কণ্ঠে মহানবী (সা.)-এর জীবন ও মানবিক আদর্শের এমন উপস্থাপন উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশংসা কুড়ায়।

পরে শিক্ষিকা নিদ্রা মল্লিক মহানবী (সা.) ও পবিত্র মক্কা-মদিনাকে নিয়ে গজল পরিবেশন করেন। তাঁর আবেগঘন পরিবেশনায় অনুষ্ঠানে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই মনোযোগ দিয়ে তাঁর পরিবেশনা উপভোগ করেন।

বিদ্যালয়ের এ আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহানবী (সা.)-এর শান্তি, মানবতা ও সম্প্রীতির শিক্ষা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহাবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

#গোপালগঞ্জ_সংবাদ #ঈদেমিলাদুন্নবী #ধর্মীয়সম্প্রীতি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মহানবী (সা.)-এর জীবনী বললেন সনাতন ধর্মের শিক্ষক, গজল গাইলেন শিক্ষিকাও

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিদ্যালয়ের দুই সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষিকা।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক নব কুমার বিশ্বাস মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন। একই অনুষ্ঠানে শিক্ষিকা নিদ্রা মল্লিক মক্কা-মদিনা ও মহানবী (সা.)-কে নিয়ে হৃদয়ছোঁয়া গজল পরিবেশন করেন।

বুধবার (২৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ক্বিরাত, গজল, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শিক্ষক নব কুমার বিশ্বাস মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, শৈশব, কর্মজীবন ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মহানবী (সা.) সত্য, ন্যায়, শান্তি ও মানবতার পথ দেখিয়েছেন। তাঁর জীবন থেকে মানুষ সততা, সহমর্মিতা ও শান্তির শিক্ষা নিতে পারে।

ভিন্ন ধর্মাবলম্বী একজন শিক্ষকের কণ্ঠে মহানবী (সা.)-এর জীবন ও মানবিক আদর্শের এমন উপস্থাপন উপস্থিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশংসা কুড়ায়।

পরে শিক্ষিকা নিদ্রা মল্লিক মহানবী (সা.) ও পবিত্র মক্কা-মদিনাকে নিয়ে গজল পরিবেশন করেন। তাঁর আবেগঘন পরিবেশনায় অনুষ্ঠানে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই মনোযোগ দিয়ে তাঁর পরিবেশনা উপভোগ করেন।

বিদ্যালয়ের এ আয়োজনকে ঘিরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, মহানবী (সা.)-এর শান্তি, মানবতা ও সম্প্রীতির শিক্ষা ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহাবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত