ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারা এলাকার একটি পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) ভোরে হঠাৎ আগুন লাগলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা সাবস্টেশনটিতে আগুন দেখতে পেয়ে ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ-১-এর নির্বাহী প্রকৌশলী মির্জা মোহাম্মদ হাদিস জানান, বৃষ্টির কারণে সৃষ্ট শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহও স্বাভাবিকভাবে চালু আছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬