জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র ক্বিরাআত, হামদ-না'ত, ইসলামি সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও সুশিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬