বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ

ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, কুইজ ও অভিভাবক সম্মেলন

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করে। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সততা, নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তাঁরা।

পরে মহানবী (সা.)-এর জীবন ও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অভিভাবক সম্মেলনে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা নিয়ে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অভিভাবকরাও মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Image

#ভূরুঙ্গামারী #কুড়িগ্রাম_সংবাদ #ঈদে_মিলাদুন্নবী

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, কুইজ ও অভিভাবক সম্মেলন

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলার উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করে। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন বক্তারা।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সততা, নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে তাঁর আদর্শ বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তাঁরা।

পরে মহানবী (সা.)-এর জীবন ও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অভিভাবক সম্মেলনে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা নিয়ে শিক্ষকরা অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অভিভাবকরাও মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত