সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিতর্কিত ধারা বাতিলের ঘোষণা

ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ধারা বাদ, আমানত ফেরতের রোডম্যাপ ঘোষণা

ছবি: চেকপোস্ট

ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের রূপরেখাও তুলে ধরেছেন তিনি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী জানান, অংশীজনদের মতামতের ভিত্তিতে ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬-এর বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের সম্পদ লুটকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, একীভূত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন। বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে। ক্যানসার ও কিডনি ডায়ালাইসিস রোগী, হজ সঞ্চয়কারী এবং ডিপিএস গ্রাহকদের জন্য বিশেষ মানবিক সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে অর্থ বিলে একাধিক সংশোধনীর ঘোষণা দেন অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে জিরো কুপন বন্ডের আয় করমুক্ত করা, তালিকাভুক্ত কোম্পানির কর ছাড়, ব্যাংকিং চ্যানেলে লেনদেনকারী প্রতিষ্ঠানের জন্য অতিরিক্ত করসুবিধা, লভ্যাংশের করহার কমানো এবং মিউচুয়াল ফান্ডে কর রেয়াতের বিনিয়োগসীমা তুলে দেওয়ার প্রস্তাব।

সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী জানান, গত মে মাস পর্যন্ত ১১টি অগ্রাধিকার মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২ হাজার ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১৩টি দেশে ২৩টি 'মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট' পাঠানো হয়েছে। পাশাপাশি বড় ঋণগ্রহীতা ছয়টি গ্রুপের বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগোচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং বাজেট বাস্তবায়নে জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

#বাজেট২০২৬ #ইসলামী_ব্যাংক #ব্যাংক_রেজোল্যুশন

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ধারা বাদ, আমানত ফেরতের রোডম্যাপ ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বাদ দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের রূপরেখাও তুলে ধরেছেন তিনি।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী জানান, অংশীজনদের মতামতের ভিত্তিতে ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬-এর বিতর্কিত ১৮(ক) ধারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, জনগণের সম্পদ লুটকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি জানান, একীভূত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন। বাকি অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে। ক্যানসার ও কিডনি ডায়ালাইসিস রোগী, হজ সঞ্চয়কারী এবং ডিপিএস গ্রাহকদের জন্য বিশেষ মানবিক সুবিধার ব্যবস্থাও রাখা হয়েছে।

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে অর্থ বিলে একাধিক সংশোধনীর ঘোষণা দেন অর্থমন্ত্রী। এর মধ্যে রয়েছে জিরো কুপন বন্ডের আয় করমুক্ত করা, তালিকাভুক্ত কোম্পানির কর ছাড়, ব্যাংকিং চ্যানেলে লেনদেনকারী প্রতিষ্ঠানের জন্য অতিরিক্ত করসুবিধা, লভ্যাংশের করহার কমানো এবং মিউচুয়াল ফান্ডে কর রেয়াতের বিনিয়োগসীমা তুলে দেওয়ার প্রস্তাব।

সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী জানান, গত মে মাস পর্যন্ত ১১টি অগ্রাধিকার মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২ হাজার ৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে ১৩টি দেশে ২৩টি 'মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট' পাঠানো হয়েছে। পাশাপাশি বড় ঋণগ্রহীতা ছয়টি গ্রুপের বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকে এগোচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং বাজেট বাস্তবায়নে জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত