মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পাসের হার ৭২.৭৭%

বোর্ডের চেয়ে এগিয়ে সৈয়দপুর, সেরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

ছবি: চেকপোস্ট

উত্তরের শিক্ষা নগরী হিসেবে পরিচিত নীলফামারীর সৈয়দপুরে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন শিক্ষার্থী। উপজেলায় মোট পাসের হার হয়েছে ৭২ দশমিক ৭৭ শতাংশ। যেখানে দিনাজপুর শিক্ষা বোর্ডের পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলে দেখা যায়, সৈয়দপুর উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৩ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৩২৮ জন। তবে কোনো প্রতিষ্ঠানই শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি।

ফলাফলে সবচেয়ে ভালো করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৩ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৭ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। প্রতিষ্ঠানটির ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন পাস করেছে। পাসের হার ৯৯ দশমিক ০১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।

এরপর রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। ৩৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮৪ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০১ জন।

আল ফারুক একাডেমির ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৬ জন পাস করেছে। পাসের হার ৯৫ দশমিক ৯৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। গত বছর প্রতিষ্ঠানটি তৃতীয় অবস্থানে ছিল।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন পাস করেছে। পাসের হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।

মেয়েদের প্রতিষ্ঠানে ফল

নারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটির ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন পাস করেছে। পাসের হার ৯১ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৮ জন।

দ্বিতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন পাস করেছে। পাসের হার ৭৬ দশমিক ১৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন।

সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ জন পাস করেছে। পাসের হার ৬৭ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন। বোতলাগাড়ী আদর্শ বালিকা নিকেতনের ১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন পাস করেছে। পাসের হার ৪৭ দশমিক ৩৭ শতাংশ।

শহরের অন্যান্য প্রতিষ্ঠানের ফল

সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পাস করেছে। পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৪৩ জনের মধ্যে ৩৩ জন পাস করেছে। পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন।

বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ জন পাস করেছে। পাসের হার ৬৮ দশমিক ৪২ শতাংশ।

সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের ৪৪ জনের মধ্যে ২৯ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন। শেরে বাংলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১৮২ জনের মধ্যে ১০৮ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫৮ জনের মধ্যে ৩৩ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩ জন। কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের ৪৩ জনের মধ্যে ২৪ জন পাস করেছে। বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের ১০২ জনের মধ্যে ৪২ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের ৬১ জনের মধ্যে ২৩ জন পাস করেছে।

গ্রামের প্রতিষ্ঠানে ফল

গ্রামের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালো করেছে শ্বাষকান্দর ব্যাঙ্গমারী উচ্চ বিদ্যালয়। প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানটির ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন পাস করেছে। পাসের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

হাজারীহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮৮ জনের মধ্যে ৬৪ জন পাস করেছে। পাসের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৬৬ দশমিক ২৮ শতাংশ।

বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের ৭৬ জনের মধ্যে ৪৮ জন পাস করেছে। পাসের হার ৬৩ দশমিক ১৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন।

লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ জন পাস করেছে। পাসের হার ৫৬ দশমিক ৬২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ১৯৫ জনের মধ্যে ১০১ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন। সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭৮ জনের মধ্যে ৩৮ জন এবং চওড়া উচ্চ বিদ্যালয়ের ৭০ জনের মধ্যে ৩১ জন পাস করেছে।

কামারপুকুর উচ্চ বিদ্যালয়ের ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন। ছমির উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬০ জনের মধ্যে ২৫ জন পাস করেছে।

সৈয়দপুরের এবারের এসএসসি ফলাফলে সামগ্রিক পাসের হার ৭২ দশমিক ৭৭ শতাংশ হলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় বেশ ভালো সাফল্য দেখিয়েছে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বিশেষ করে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২১৮ জনের জিপিএ-৫ অর্জন ফলাফলে উল্লেখযোগ্য দৃষ্টান্ত তৈরি করেছে।

Image

#সৈয়দপুর #এসএসসি_ফলাফল #জিপিএ৫

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বোর্ডের চেয়ে এগিয়ে সৈয়দপুর, সেরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত