বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

বোচাগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

ছবি : চেকপোস্ট

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন লেবার লাইনপাড়া গ্রামের নাজিমুদ্দীনের ছেলে মো. সামরুর ইসলাম এবং মিল রোড এলাকার সুশেন রায়ের ছেলে নিতাই রায় (২৯)। তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া দক্ষিণ মুর্শিদহাট গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (৩২)-কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও পুলিশ কাজ করছে।

#মাদকবিরোধী_অভিযান #দিনাজপুর_সংবাদ #বোচাগঞ্জ_খবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বোচাগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে মাদক নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে এ সাজা দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন লেবার লাইনপাড়া গ্রামের নাজিমুদ্দীনের ছেলে মো. সামরুর ইসলাম এবং মিল রোড এলাকার সুশেন রায়ের ছেলে নিতাই রায় (২৯)। তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া দক্ষিণ মুর্শিদহাট গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. রবিউল ইসলাম (৩২)-কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও পুলিশ কাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত