পাবনার বেড়ায় ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও ই-কমার্সের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে বেড়া উপজেলা সম্মেলন কক্ষে ‘ডিজিটাল লিটারেসি অ্যান্ড ই-কমার্স লাইভলিহুডস’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মশালাটি চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।
বাংলাদেশ রূরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (BRED)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা ও অর্থায়ন করছে নিসা গ্লোবাল ফাউন্ডেশন (NISA Global Foundation)।
ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আইটি বিশেষজ্ঞ মো. বায়েজিদ বোস্তামী, বেড়া প্রেস ক্লাবের সদস্য সচিব আবুজর গিফারী, সফল ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা।
প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান জানান, বর্তমান ডিজিটাল যুগে প্রান্তিক পর্যায়ের মানুষকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে তোলা এবং ই-কমার্সের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
তিনি বলেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেন, অনলাইন ব্যবসা পরিচালনা এবং ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহারের বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন।
পাঁচ দিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন। আগামী ২৯ জুলাই প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬