দিনাজপুরের বীরগঞ্জে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সুব্রত রায় (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে স্থানীয়রা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযোগে অভিযুক্ত সুব্রত রায়কে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার সুব্রত রায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার শ্রী কার্তিক চন্দ্রের ছেলে।
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সুব্রত রায়ের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৬ ধারা এবং দণ্ডবিধির ১৫৩ ধারায় মামলা করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় বীরগঞ্জ থানায় মামলা নম্বর-০৫ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক তথ্য বা গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অভিযোগের সত্যতা ও ঘটনার সার্বিক বিষয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হবে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬