দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের হাজীপাড়া এলাকায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে এক তরুণীর অনশনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রেমিকের বিরুদ্ধে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করার অভিযোগও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে চেহেলগাজী বাজার এলাকায় সেলাই মেশিনের প্রশিক্ষণ নেওয়ার সময় হাজীপাড়া এলাকার গরু ব্যবসায়ী সিদ্দিকের ছেলে মিজানুর রহমানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তরুণীর অভিযোগ, সম্পর্কের একপর্যায়ে মিজানুর রহমান মোবাইল ফোনে তাঁদের ব্যক্তিগত অন্তরঙ্গ ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে অন্য কোথাও বিয়ে না করার জন্য চাপ দিতে থাকেন। কয়েক মাস আগে মিজানুর রহমান কাজের উদ্দেশ্যে চট্টগ্রামে যাওয়ার পর তাঁকে বিয়ের জন্য চাপ দিলে তিনি রাজি হননি। বরং ভিডিও প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন বলে দাবি করেন ওই তরুণী।
এদিকে, সম্প্রতি তরুণীর পরিবারের পক্ষ থেকে অন্যত্র বিয়ের আলোচনা শুরু হলে রোববার দুপুরে তিনি মিজানুর রহমানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান বা তাঁর পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬