বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক ও ব্ল্যাকমেইল, যাত্রাবাড়ী থেকে যুবক গ্রেফতার

সুনামগঞ্জের এক যুবককে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।র‍্যাব-৯, সিপিসি-৩, র‍্যাব-২ এবং র‍্যাব-১০ এর যৌথ অভিযানে গত রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিক্যালের সামনে থেকে মাহবুব (৩১) নামের এক আসামিকে আটক করা হয়।গ্রেফতারকৃত মাহবুব সুনামগঞ্জ সদর উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম।মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে মাহবুবের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং গোপনে ভিডিও ধারণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।অভিযোগ অনুযায়ী, ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে ৪ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত ব্যক্তি অস্বীকৃতি জানায় এবং হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।ঘটনার পর ভুক্তভোগী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। পরে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক ও ব্ল্যাকমেইল, যাত্রাবাড়ী থেকে যুবক গ্রেফতার