রোববার, ২৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চাড়ালডাংগা সীমান্তে পুশ-ইন

বিএসএফের চেষ্টার অভিযোগ, সীমান্তে সতর্ক অবস্থানে ১৬ বিজিবি

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি)। বিজিবির দাবি, তাদের সতর্ক অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওই প্রচেষ্টা সফল হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৯/২৪-আর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করেন। খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

বিজিবি জানায়, টহল দল সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে নিকটবর্তী তারবিহীন সীমান্ত অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করা হয়।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ১৬ বিজিবির টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, বিএসএফের বিরুদ্ধে পুশ-ইনের অভিযোগটি বিজিবির বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

#সীমান্ত_চলাচল #গোমস্তাপুর #১৬বিজিবি

চেকপোস্ট

রোববার, ২৬ জুলাই ২০২৬

বিএসএফের চেষ্টার অভিযোগ, সীমান্তে সতর্ক অবস্থানে ১৬ বিজিবি

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬ বিজিবি)। বিজিবির দাবি, তাদের সতর্ক অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওই প্রচেষ্টা সফল হয়নি।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীনস্থ চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৯/২৪-আর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির ভাষ্য অনুযায়ী, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করেন। খবর পেয়ে চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

বিজিবি জানায়, টহল দল সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই ব্যক্তিদের শনাক্ত করে এবং কঠোর অবস্থান গ্রহণের মাধ্যমে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে নিকটবর্তী তারবিহীন সীমান্ত অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করা হয়।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ১৬ বিজিবির টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, বিএসএফের বিরুদ্ধে পুশ-ইনের অভিযোগটি বিজিবির বক্তব্যের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত