বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সাইবার নিরাপত্তা ও প্রশিক্ষণ

বাংলাদেশ-রাশিয়া পুলিশ সহযোগিতা বাড়ানোর আলোচনা

পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের আইজি আলী হোসেন ফকির ও রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, বৈঠকে রুশ রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ জন্য তিনি আইজিপিকে ধন্যবাদ জানান।

এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত।

আইজিপি আলী হোসেন ফকির রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানান। দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে সাইবার নিরাপত্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য রাশিয়ার সহযোগিতা কামনা করেন আইজিপি।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#বাংলাদেশপুলিশ #রাশিয়া #আইজিপি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশ-রাশিয়া পুলিশ সহযোগিতা বাড়ানোর আলোচনা

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, বৈঠকে রুশ রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ জন্য তিনি আইজিপিকে ধন্যবাদ জানান।

এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত।

আইজিপি আলী হোসেন ফকির রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানান। দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে সাইবার নিরাপত্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য রাশিয়ার সহযোগিতা কামনা করেন আইজিপি।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত