প্রিন্ট এর তারিখ : ১৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-রাশিয়া পুলিশ সহযোগিতা বাড়ানোর আলোচনা
চেকপোস্ট নিউজ, ||
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পুলিশ সদর দপ্তর জানায়, বৈঠকে রুশ রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এ জন্য তিনি আইজিপিকে ধন্যবাদ জানান।এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত।আইজিপি আলী হোসেন ফকির রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানান। দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।বৈঠকে সাইবার নিরাপত্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের জন্য রাশিয়ার সহযোগিতা কামনা করেন আইজিপি।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত