শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

৪৫তম শাহাদাত বার্ষিকী

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে স্মরণে লাখাই বিএনপির শ্রদ্ধা সভা

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাইয়ে শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বামৈ বড় বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন। এছাড়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, শাহ আলম গোলাপ, সামছুদ্দিন আহমেদ, আরিফ আহমেদ রুপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং তাঁর আদর্শ আজও রাজনৈতিক অঙ্গনে অনুপ্রেরণার উৎস। তারা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এসময় নেতারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে তাঁর সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান-এর নেতৃত্বে ঘোষিত নীতিমালা বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

#লাখাই #বিএনপি #জিয়াউর_রহমান

চেকপোস্ট

শনিবার, ৩০ মে ২০২৬

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানকে স্মরণে লাখাই বিএনপির শ্রদ্ধা সভা

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাইয়ে শহীদ রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে বামৈ বড় বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন। এছাড়া সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, শাহ আলম গোলাপ, সামছুদ্দিন আহমেদ, আরিফ আহমেদ রুপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং তাঁর আদর্শ আজও রাজনৈতিক অঙ্গনে অনুপ্রেরণার উৎস। তারা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

এসময় নেতারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে তাঁর সুযোগ্য উত্তরসূরী তারেক রহমান-এর নেতৃত্বে ঘোষিত নীতিমালা বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত