বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডিএনসির অভিযান

বসতঘরে লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার, সুনামগঞ্জে গ্রেপ্তার ১

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও কলাইয়া এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. ইছাক আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে নোয়াগাঁও কলাইয়া গ্রামে ডিএনসি, জেলা কার্যালয়, সুনামগঞ্জ ‘খ’ সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ইছাক আলী নোয়াগাঁও কলাইয়া গ্রামের মৃত দিদার মিয়ার ছেলে। অভিযানের সময় তাঁর নিজ দখলীয় বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইছাক আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১৯(ক) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় ডিএনসির জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।

#সুনামগঞ্জ #মাদকবিরোধী_অভিযান #গাঁজা_উদ্ধার

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বসতঘরে লুকিয়ে রাখা ১ কেজি গাঁজা উদ্ধার, সুনামগঞ্জে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও কলাইয়া এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির বসতঘর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মো. ইছাক আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে নোয়াগাঁও কলাইয়া গ্রামে ডিএনসি, জেলা কার্যালয়, সুনামগঞ্জ ‘খ’ সার্কেলের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ইছাক আলী নোয়াগাঁও কলাইয়া গ্রামের মৃত দিদার মিয়ার ছেলে। অভিযানের সময় তাঁর নিজ দখলীয় বসতঘর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএনসি।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইছাক আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ক্রমিক নম্বর ১৯(ক) ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় ডিএনসির জেলা কার্যালয়, সুনামগঞ্জের উপপরিদর্শক মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের উপপরিচালক মো. আবুল হোসেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত