সোমবার, ২৯ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

২২ দিন ধরে নিখোঁজ

বগুড়ার সোনাতলায় রহস্যজনকভাবে নিখোঁজ একই পরিবারের ৪ সদস্য

ছবি: চেকপোস্ট

বগুড়ার সোনাতলা উপজেলায় আরিফুল ইসলাম নামের এক ব্যক্তির স্ত্রী, দুই সন্তান এবং ভায়রার মেয়েসহ চারজন গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাদের অবস্থান শনাক্তে প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর মোছা. বিপাশা খাতুন (২৭), জিবা খাতুন (৯), রোহান (২) ও সুমি খাতুন (১৫) নিখোঁজ হন। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাননি।

জিডিতে নিখোঁজদের শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। বিপাশা খাতুনের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে বোরকা ও সাদা রঙের প্রিন্টের পোশাক ছিল। শিশুদের পৃথক শারীরিক বর্ণনাও জিডিতে সংযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, পাশের এলাকায় ভায়রার বাড়িতে দাওয়াত খেতে গেলে তার স্ত্রী কয়েকদিন সেখানে অবস্থানের কথা জানান। পরে বিকেলে বাজারে জামা-কাপড় কেনার কথা বলে নিজের দুই সন্তান ও ভায়রার মেয়েকে নিয়ে বের হন। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেননি। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তাদের উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

#নিখোঁজ_রহস্য #সোনাতলা #বগুড়া

চেকপোস্ট

সোমবার, ২৯ জুন ২০২৬

বগুড়ার সোনাতলায় রহস্যজনকভাবে নিখোঁজ একই পরিবারের ৪ সদস্য

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

বগুড়ার সোনাতলা উপজেলায় আরিফুল ইসলাম নামের এক ব্যক্তির স্ত্রী, দুই সন্তান এবং ভায়রার মেয়েসহ চারজন গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় সোনাতলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তাদের অবস্থান শনাক্তে প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রয়েছে।

জিডি সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল ২০২৬ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর মোছা. বিপাশা খাতুন (২৭), জিবা খাতুন (৯), রোহান (২) ও সুমি খাতুন (১৫) নিখোঁজ হন। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাননি।

জিডিতে নিখোঁজদের শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। বিপাশা খাতুনের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে বোরকা ও সাদা রঙের প্রিন্টের পোশাক ছিল। শিশুদের পৃথক শারীরিক বর্ণনাও জিডিতে সংযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী আরিফুল ইসলাম জানান, পাশের এলাকায় ভায়রার বাড়িতে দাওয়াত খেতে গেলে তার স্ত্রী কয়েকদিন সেখানে অবস্থানের কথা জানান। পরে বিকেলে বাজারে জামা-কাপড় কেনার কথা বলে নিজের দুই সন্তান ও ভায়রার মেয়েকে নিয়ে বের হন। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেননি। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। তাদের উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত