মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

৩০ লাখ টাকা বরাদ্দ

প্রতিটি মসজিদ পাবে ৩ লাখ টাকা, উন্নয়নকাজে ব্যবহারের আশা

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১০টি মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমের জন্য মোট ৩০ লাখ টাকার সরকারি অনুদানের চিঠি বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চিঠি তুলে দেন।

উলিপুর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চিঠি বিতরণ করা হয়। সরকারি এ অনুদানের আওতায় উপজেলার ১০টি মসজিদ প্রত্যেকটি ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা পাবে।

সংশ্লিষ্টরা জানান, অনুদানের অর্থ মসজিদগুলোর প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করা হবে। এতে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চান তিনি। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

#কুড়িগ্রাম #উলিপুর #মসজিদ_অনুদান

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

প্রতিটি মসজিদ পাবে ৩ লাখ টাকা, উন্নয়নকাজে ব্যবহারের আশা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১০টি মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমের জন্য মোট ৩০ লাখ টাকার সরকারি অনুদানের চিঠি বিতরণ করা হয়েছে।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চিঠি তুলে দেন।

উলিপুর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চিঠি বিতরণ করা হয়। সরকারি এ অনুদানের আওতায় উপজেলার ১০টি মসজিদ প্রত্যেকটি ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা পাবে।

সংশ্লিষ্টরা জানান, অনুদানের অর্থ মসজিদগুলোর প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করা হবে। এতে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চান তিনি। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত