মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

প্রতিটি মসজিদ পাবে ৩ লাখ টাকা, উন্নয়নকাজে ব্যবহারের আশা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১০টি মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমের জন্য মোট ৩০ লাখ টাকার সরকারি অনুদানের চিঠি বিতরণ করা হয়েছে।কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চিঠি তুলে দেন।উলিপুর উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চিঠি বিতরণ করা হয়। সরকারি এ অনুদানের আওতায় উপজেলার ১০টি মসজিদ প্রত্যেকটি ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা পাবে।সংশ্লিষ্টরা জানান, অনুদানের অর্থ মসজিদগুলোর প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম এবং ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ব্যয় করা হবে। এতে স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যেতে চান তিনি। স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

প্রতিটি মসজিদ পাবে ৩ লাখ টাকা, উন্নয়নকাজে ব্যবহারের আশা