সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপালগঞ্জে পুকুর থেকে

পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় একটি পুকুর থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পুলিশ সদস্যের নাম বি এম মাহমুদুল ইসলাম (৩৮)। তিনি খাগড়াছড়ির ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের বাসিন্দা এবং হায়দার আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর মৃত্যুর কারণ জানতে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। এ সময় নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

#গোপালগঞ্জ_সংবাদ #মরদেহ_উদ্ধার #পুলিশ_সদস্য

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর জিজ্ঞাসাবাদের জন্য আটক

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি এলাকায় একটি পুকুর থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পুলিশ সদস্যের নাম বি এম মাহমুদুল ইসলাম (৩৮)। তিনি খাগড়াছড়ির ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের বাসিন্দা এবং হায়দার আলী ভূঁইয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার পর মৃত্যুর কারণ জানতে প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। এ সময় নিহতের স্ত্রী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত