শনিবার, ০৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দিরাইয়ে ১৪৪ ধারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

পাল্টাপাল্টি মিছিলের পর একপক্ষের সমাবেশ, মোতায়েন ছিল পুলিশ

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির বিবদমান দুই পক্ষ মিছিল ও সমাবেশ করেছে। তবে দিনভর উত্তেজনা থাকলেও কোনো সংঘাত বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন ও পুলিশ।

শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার পর দিরাই পৌর শহরে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মিছিল ও পাল্টা মিছিল বের করেন। এ সময় থানা পয়েন্টসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

জানা গেছে, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থকরা গত ৬ আগস্ট জুলাই স্মরণে থানা পয়েন্টে একটি সমাবেশ করেন। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

এর পাল্টা হিসেবে শনিবার জুলাই-২৪-এর গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একই স্থানে সমাবেশের ডাক দেন তার ছোট ভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতাকর্মীরা।

এই সমাবেশে সমর্থন জানান জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও বিএনপি নেতা আলী আকবর চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা।

এদিকে মাসুক চৌধুরী সমর্থিতদের সমাবেশের প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাতে থানা পয়েন্টে মিছিল করেন নাছির উদ্দিন চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা। এতে শনিবার সকাল থেকেই শহরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দিরাই থানার ওসির আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।

তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল করেন। পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে গিয়ে সমাবেশ করেন মাসুক চৌধুরী, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা।

সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক চৌধুরীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। মিছিল-সমাবেশ হলেও কোনো সংঘাত হয়নি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ইউএনও সনজীব সরকার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। মিছিলের পর এক পক্ষ সমাবেশ করলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

#বিএনপি #১৪৪_ধারা #দিরাই

চেকপোস্ট

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

পাল্টাপাল্টি মিছিলের পর একপক্ষের সমাবেশ, মোতায়েন ছিল পুলিশ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত