মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডিবির অভিযানে পালাল আরও ২-৩ সদস্য

পাটুরিয়া ফেরিঘাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার পিকআপ ও ধারালো অস্ত্র

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় চক্রটির আরও দুই থেকে তিন সদস্য পালিয়ে যায়।

সোমবার (২৯ জুন) বিকেলে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তাদের মধ্যে কয়েকজন গাজীপুর, আশুলিয়া ও ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে শিবালয় উপজেলার ধুতরাবাড়ী এলাকার পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে অভিযান চালানো হয়। তথ্য ছিল, একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছেন।

ডিবির সদস্যরা পিকআপটি থামিয়ে তল্লাশির চেষ্টা করলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় পিকআপটি পুলিশের মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। পরে ফেরিতে ওঠার চেষ্টা করলে পন্টুনের ওপর গাড়িটি আটকে যায়। তখন পিকআপে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের চালকের আসনের নিচ থেকে চারটি রামদা, দুটি কাটার, একটি হাসুয়া এবং পিকআপটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবুল হোসেনের বিরুদ্ধে দুটি এবং এরশাদুল, হামিদুল বিশ্বাস ও আবুল কালামের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

#মানিকগঞ্জসংবাদ #পাটুরিয়াফেরিঘাট #ডাকাতগ্রেপ্তার

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পাটুরিয়া ফেরিঘাটে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার, উদ্ধার পিকআপ ও ধারালো অস্ত্র

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত