রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

আহত অর্ধশতাধিক, আতঙ্কে পাকিস্তান

পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলা, নিহত অন্তত ২৪

বেলুচিস্তানে সেনাসদস্য বহনকারী ট্রেনে হামলার পর কালো ধোঁয়া উড়ছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনে ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

রোববার (২৪ মে) সকালে প্রাদেশিক রাজধানী কোয়েটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল। চামান পাটাক এলাকায় একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ট্রেনের বগিতে আঘাত হানে। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনার পর প্রকাশিত ছবিতে ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদ উপলক্ষে ছুটিতে বাড়ি ফেরা সেনাসদস্যদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

হামলার দায় স্বীকার করে বিএলএ এক বিবৃতিতে এটিকে ‘সুসংগঠিত আত্মঘাতী অভিযান’ বলে দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, প্রাকৃতিক সম্পদ ও রাজনৈতিক বঞ্চনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে অস্থিরতা চলছে। এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান সরকারের সংঘাত প্রায়ই সহিংস রূপ নেয়।

#পাকিস্তান #বেলুচিস্তান #ট্রেন_হামলা

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলা, নিহত অন্তত ২৪

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনে ভয়াবহ হামলার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ।

রোববার (২৪ মে) সকালে প্রাদেশিক রাজধানী কোয়েটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাচ্ছিল। চামান পাটাক এলাকায় একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ট্রেনের বগিতে আঘাত হানে। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ঘটনার পর প্রকাশিত ছবিতে ট্রেনের বগিগুলো দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখা যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদ উপলক্ষে ছুটিতে বাড়ি ফেরা সেনাসদস্যদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে।

হামলার দায় স্বীকার করে বিএলএ এক বিবৃতিতে এটিকে ‘সুসংগঠিত আত্মঘাতী অভিযান’ বলে দাবি করেছে।

বিশ্লেষকদের মতে, প্রাকৃতিক সম্পদ ও রাজনৈতিক বঞ্চনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে অস্থিরতা চলছে। এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান সরকারের সংঘাত প্রায়ই সহিংস রূপ নেয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত