মূল পাতা

আন্তজার্তিক

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬
পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে থালাপতি বিজয়ের সরকার। সন্তান জন্মের আগে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এ ছুটি নিতে পারবেন বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এ ছুটি চালুর ঘোষণা দিয়েছেন।

সরকারি পুরুষ কর্মীদের পক্ষ থেকে পিতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানিয়ে আবেদন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, সন্তান জন্মের সময়টি মা ও শিশুর উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনায় নিয়ে স্ত্রীর পাশে থাকার জন্য বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের মধ্যে এ ছুটি নেওয়া যাবে।

আরও পড়ুনআরও পড়ুননতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

সরকার আরও জানিয়েছে, নারী সরকারি কর্মীদের ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি মাতৃত্ব ও শিশুর কল্যাণের প্রতি সরকারের গুরুত্বের প্রতিফলন। পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি চালু হলে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি হবে এবং সন্তান লালন-পালনে বাবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে।

এর আগে গত আগস্টে রাজ্য সরকার তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রে নারী সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা দিয়েছিল।

২০১১ সালে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ প্রথমে ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়। পরে ২০১৬ সালে তা বাড়িয়ে ৯ মাস করা হয়। এরপর ২০২১ সালের জুলাইয়ে ছুটির মেয়াদ বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন করা হয়। সে সময় দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন সরকারগুলো এসব সিদ্ধান্ত নেয়।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত যোগ্যতার শর্ত অনুযায়ী, দুইয়ের কম জীবিত সন্তান রয়েছে এমন নিয়মিত নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা ও পরবর্তী সময়ে রাজ্য সরকারের সংশোধিত বিধান অনুযায়ী, দুই বা তার বেশি জীবিত সন্তান রয়েছে এমন নারী সরকারি কর্মীরা পূর্ণ বেতনে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী। সূত্র: হিন্দুস্তান টাইমস

ভারত তামিলনাড়ু থালাপতি বিজয় ছুটি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

ভারতের তামিলনাড়ু রাজ্যে প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করেছে থালাপতি বিজয়ের সরকার। সন্তান জন্মের আগে অথবা জন্মের ছয় মাসের মধ্যে এ ছুটি নিতে পারবেন বিবাহিত পুরুষ সরকারি কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এ ছুটি চালুর ঘোষণা দিয়েছেন।

সরকারি পুরুষ কর্মীদের পক্ষ থেকে পিতৃত্বকালীন ছুটি চালুর দাবি জানিয়ে আবেদন পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, সন্তান জন্মের সময়টি মা ও শিশুর উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি বিবেচনায় নিয়ে স্ত্রীর পাশে থাকার জন্য বিবাহিত পুরুষ সরকারি কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তান জন্মের সম্ভাব্য তারিখের ১৫ দিন আগে থেকে অথবা সন্তান জন্মের পর ছয় মাসের মধ্যে এ ছুটি নেওয়া যাবে।

আরও পড়ুনআরও পড়ুননতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

সরকার আরও জানিয়েছে, নারী সরকারি কর্মীদের ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি মাতৃত্ব ও শিশুর কল্যাণের প্রতি সরকারের গুরুত্বের প্রতিফলন। পুরুষ কর্মীদের পিতৃত্বকালীন ছুটি চালু হলে পারিবারিক দায়িত্ব ভাগাভাগি হবে এবং সন্তান লালন-পালনে বাবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে।

এর আগে গত আগস্টে রাজ্য সরকার তৃতীয় সন্তান জন্মের ক্ষেত্রে নারী সরকারি কর্মীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ৩৬৫ দিন করার ঘোষণা দিয়েছিল।

২০১১ সালে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ প্রথমে ৯০ দিন থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়। পরে ২০১৬ সালে তা বাড়িয়ে ৯ মাস করা হয়। এরপর ২০২১ সালের জুলাইয়ে ছুটির মেয়াদ বাড়িয়ে এক বছর বা ৩৬৫ দিন করা হয়। সে সময় দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন সরকারগুলো এসব সিদ্ধান্ত নেয়।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রচলিত যোগ্যতার শর্ত অনুযায়ী, দুইয়ের কম জীবিত সন্তান রয়েছে এমন নিয়মিত নারী সরকারি কর্মীরা ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পান।

তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা ও পরবর্তী সময়ে রাজ্য সরকারের সংশোধিত বিধান অনুযায়ী, দুই বা তার বেশি জীবিত সন্তান রয়েছে এমন নারী সরকারি কর্মীরা পূর্ণ বেতনে ১২ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি পাওয়ার অধিকারী। সূত্র: হিন্দুস্তান টাইমস


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত