রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত গ্রেপ্তারের দাবি স্বজনদের

পল্লী বিদ্যুৎ সংযোগ বিরোধে হামলা, লাইফ সাপোর্টে থাকা রমজানের মৃত্যু

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর মোড়ে পল্লী বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত রমজান আলী মারা গেছেন।

শনিবার (১ আগস্ট ২০২৬) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

#চাঁপাইনবাবগঞ্জ #গোমস্তাপুর #হামলায়মৃত্যু

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

পল্লী বিদ্যুৎ সংযোগ বিরোধে হামলা, লাইফ সাপোর্টে থাকা রমজানের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর মোড়ে পল্লী বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত রমজান আলী মারা গেছেন।

শনিবার (১ আগস্ট ২০২৬) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে রমজান আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত