মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।
শ্রমিকদের ব্যানারে ন্যায্য বেতন দিতে হবে" এবং "কোম্পানি থেকে মামুনকে অপসারণ করতে হবে এমন দাবি তুলে ধরা হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি গেজেট অনুযায়ী ন্যায্য বেতন পাচ্ছেন না। পাশাপাশি কর্মপরিবেশ ও ব্যবস্থাপনা নিয়েও নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব দাবির পরিপ্রেক্ষিতেই তারা আন্দোলনে নেমেছেন বলে জানান।
মহাসড়ক অবরোধের ফলে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের অবরোধ কর্মসূচি চলমান ছিল এবং মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬