মূল পাতা

আন্তজার্তিক

বিভিন্ন এলাকায় বাড়ছে দুর্ভোগ

নেপালে টানা বৃষ্টি-তুষারপাতের মধ্যে দুর্ঘটনা, উদ্ধার অভিযান চলছে।

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
নেপালে টানা বৃষ্টি-তুষারপাতের মধ্যে দুর্ঘটনা, উদ্ধার অভিযান চলছে।
নেপালের হিমালয়ের তুষারাবৃত পর্বতমালা। ছবি : সংগৃহীত

নেপালের পশ্চিমাঞ্চলীয় মানাং জেলায় হিমলুং হিমাল পর্বতশৃঙ্গে তুষারধসে পর্বতারোহী ও সহায়ক কর্মীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। স্থানীয় গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে।

৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৭৯ ফুট) উচ্চতার হিমলুং হিমাল এলাকায় টানা বৃষ্টি ও তুষারপাতের মধ্যেই তুষারধসের ঘটনা ঘটে।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রাম কৃষ্ণ লামিছানে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে দেশটির পালপা জেলায় ভূমিধসে একটি বসতিতে অন্তত একজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন।

অন্যদিকে পার্বত জেলায় কালীগণ্ডকী নদীর পানি বেড়ে একটি বসতি প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮০টি ঘরবাড়ি ভেসে গেছে বলে জানা গেছে।

এর আগে গত মাসেও নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ১ হাজার ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু এবং ৫ হাজারের বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

#নেপাল #তুষারধস #পর্বতারোহীনিখোঁজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নেপালে টানা বৃষ্টি-তুষারপাতের মধ্যে দুর্ঘটনা, উদ্ধার অভিযান চলছে।
0:00 0:00
1.0x
চেকপোস্ট

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


নেপালে টানা বৃষ্টি-তুষারপাতের মধ্যে দুর্ঘটনা, উদ্ধার অভিযান চলছে।

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালের পশ্চিমাঞ্চলীয় মানাং জেলায় হিমলুং হিমাল পর্বতশৃঙ্গে তুষারধসে পর্বতারোহী ও সহায়ক কর্মীসহ অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। স্থানীয় গণমাধ্যম রোববার এ তথ্য জানিয়েছে।

৭ হাজার ১২৬ মিটার (২৩ হাজার ৩৭৯ ফুট) উচ্চতার হিমলুং হিমাল এলাকায় টানা বৃষ্টি ও তুষারপাতের মধ্যেই তুষারধসের ঘটনা ঘটে।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রাম কৃষ্ণ লামিছানে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে দেশটির পালপা জেলায় ভূমিধসে একটি বসতিতে অন্তত একজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন।

অন্যদিকে পার্বত জেলায় কালীগণ্ডকী নদীর পানি বেড়ে একটি বসতি প্লাবিত হয়েছে। এতে প্রায় ৮০টি ঘরবাড়ি ভেসে গেছে বলে জানা গেছে।

এর আগে গত মাসেও নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ১ হাজার ৩৫০ জনের বেশি মানুষের মৃত্যু এবং ৫ হাজারের বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত