বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বগুড়া সিটি করপোরেশন। নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নগর ভবনে ইয়াসমিন খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। তিনি বগুড়া সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।
গত ১৯ নভেম্বর রাতে হামলার ঘটনায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। সন্তানকে হারিয়ে পরিবারটি শোক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে পরিবারের আর্থিক সহায়তা ও মায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।
প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো তাদের মানবিক দায়িত্ব। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছেন তারা। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে সিটি করপোরেশন থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান প্রমুখ।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত