রোববার, ০৪ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

নাসিরনগরে এমপি এম এ হান্নানকে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা

ছবি: চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি এ.কে.এম. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমতারা বেগম, জেলা বিএনপির সদস্য ইব্রাহিম বইয়া রেনু, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর কাদিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা এম এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা তার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

#বিএনপি #নাসিরনগর #এমএহান্নান

চেকপোস্ট

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

নাসিরনগরে এমপি এম এ হান্নানকে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি এ.কে.এম. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমতারা বেগম, জেলা বিএনপির সদস্য ইব্রাহিম বইয়া রেনু, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর কাদিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা এম এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা তার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত