শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরে এমপি এম এ হান্নানকে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি এ.কে.এম. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন।অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমতারা বেগম, জেলা বিএনপির সদস্য ইব্রাহিম বইয়া রেনু, নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর কাদিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ ছাড়া উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে বক্তারা এম এ হান্নানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা তার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

নাসিরনগরে এমপি এম এ হান্নানকে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা