রোববার, ১৯ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

নাচোলে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "সবুজায়ন, বাংলাদেশ গড়ার প্রত্যয়" বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ জুলাই) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে নাচোলে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম আরও সম্প্রসারণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

তারা আরও জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রোমান, সদস্য জয়নাল আবদীন এনি ও মোহাম্মদ রানাউল হক, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার আলী ও নাসরুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এছাড়াও নাচোল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

#বৃক্ষরোপণ #স্বেচ্ছাসেবক_দল #নাচোল

চেকপোস্ট

রোববার, ১৯ জুলাই ২০২৬

নাচোলে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "সবুজায়ন, বাংলাদেশ গড়ার প্রত্যয়" বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ জুলাই) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে নাচোলে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম আরও সম্প্রসারণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।

তারা আরও জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রোমান, সদস্য জয়নাল আবদীন এনি ও মোহাম্মদ রানাউল হক, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার আলী ও নাসরুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এছাড়াও নাচোল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত