শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

নাচোলে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। "সবুজায়ন, বাংলাদেশ গড়ার প্রত্যয়" বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ জুলাই) উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে নাচোলে এ উদ্যোগ নেওয়া হয়েছে।কর্মসূচিতে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কের পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম আরও সম্প্রসারণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।তারা আরও জানান, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল, সদস্য সচিব বাবর আলী রোমান, সদস্য জয়নাল আবদীন এনি ও মোহাম্মদ রানাউল হক, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার আলী ও নাসরুল ইসলামসহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।এছাড়াও নাচোল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।

নাচোলে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়