চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর হাটে মাছ বিক্রির সময় ওজনে কম দেওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ ক্রেতারা।
শনিবার (১ আগস্ট ২০২৬) হাটে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু মাছ বিক্রেতা ক্রেতাদের মাছ দেওয়ার সময় ওজনে কম দিয়ে আসছেন। এ নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ চলছিল।
জানা যায়, ওই দিন হাটে আবারও ওজনে কম দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ভুক্তভোগী ক্রেতা ও স্থানীয়রা একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করেন।
প্রতিবাদের একপর্যায়ে ক্ষুব্ধ জনতা কম ওজনের অভিযোগ থাকা কিছু মাছ বাজারে ফেলে দেন এবং একটি দাঁড়িপাল্লা ভাঙচুর করেন। এতে কিছু সময়ের জন্য হাট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বাজারে সঠিক ওজন নিশ্চিত করতে নিয়মিত তদারকি প্রয়োজন। তারা মাছসহ সব পণ্যে প্রতারণা বন্ধ, বাজার মনিটরিং বৃদ্ধি এবং অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ক্রেতাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং ভোক্তারা প্রতারণা থেকে রক্ষা পাবেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬