চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কেন্দবোনা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের দুটি গরু মারা গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী কৃষকের দাবি, কেন্দবোনা এলাকায় একটি ইটভাটার পাশে অরক্ষিতভাবে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রতিদিনের মতো কৃষক তার দুটি গরু নিয়ে মাঠে যাওয়ার সময় ওই স্থানে গরু দুটি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নিহত গরু দুটি ছিল কৃষকের হালচাষ ও দুধ উৎপাদনের গুরুত্বপূর্ণ সম্বল।
পরপর দুটি গরু হারিয়ে কৃষক পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বহীনতা ও অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষককে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬