কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শুক্রবার কেদার ইউনিয়নের কলেজমোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-শাহজালাল বাবু (২৯) ও জোবায়ের আহমেদ মিঠু (২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলেজমোড় এলাকায় একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৭০টি ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, এ ঘটনায় কচাকাটা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬