শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সবুজায়নের বার্তা নেতাকর্মীদের

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক কামাল সরদার, সোহেল হাওলাদার, রাজীব মালো ও রিয়াজ এবং পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পঙ্খিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

#বৃক্ষরোপণ #নলছিটি #স্বেচ্ছাসেবকদল

চেকপোস্ট

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন, সদস্য সচিব মো. সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক কামাল সরদার, সোহেল হাওলাদার, রাজীব মালো ও রিয়াজ এবং পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পঙ্খিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল রানা বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত