রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঝালকাঠি-বরিশাল মহাসড়কে

নলছিটিতে ভয়াবহ দুর্ঘটনা বাস খাদে, সুপারভাইজার নিহত, আহত ১০

ছবি : চেকপোস্ট

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশালগামী ‘নাহিদ সুপার পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে অতিক্রম করার সময় মাঝখানে একটি তিন চাকার ‘আলফা’ গাড়ি চলে আসে। আলফা গাড়িটিকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে বাসটির সুপারভাইজার নিহত হন। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করে।

#সড়ক_দুর্ঘটনা #ঝালকাঠি_বরিশাল_মহাসড়ক #নলছিটি_দুর্ঘটনা

চেকপোস্ট

রোববার, ০৫ জুলাই ২০২৬

নলছিটিতে ভয়াবহ দুর্ঘটনা বাস খাদে, সুপারভাইজার নিহত, আহত ১০

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় এক বাস সুপারভাইজারের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশালগামী ‘নাহিদ সুপার পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে অতিক্রম করার সময় মাঝখানে একটি তিন চাকার ‘আলফা’ গাড়ি চলে আসে। আলফা গাড়িটিকে বাঁচাতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসের নিচে চাপা পড়ে বাসটির সুপারভাইজার নিহত হন। তবে যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত