সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টন

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের সময় দেশের বাইরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের নির্ধারিত দায়িত্বের পাশাপাশি অন্যান্য বিষয়েও তাঁকে সহায়তা করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের অর্পিত নির্দিষ্ট দায়িত্বের বাইরে হুমায়ুন কবির অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থানের কারণে মন্ত্রণালয়ের কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় থাকে, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ড. খলিলুর রহমান। পরে গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন তিনি।

আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। এ সময় নিউইয়র্কসহ বিভিন্ন দেশে তাঁকে দীর্ঘ সময় অবস্থান করতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের দায়িত্ব পাওয়া দেশের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশ এ পদে দায়িত্ব পেয়েছিল।

এদিকে, ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদলের সময় টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিয়োগ পান হুমায়ুন কবির। একই পদে বহাল থাকেন শামা ওবায়েদ ইসলাম।

এরপর ২৩ আগস্ট জারি করা পরিপত্রে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।

#জাতিসংঘ #হুমায়ুনকবির #পররাষ্ট্রন্ত্রণালয়

চেকপোস্ট

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত