মূল পাতা

জাতীয়

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬
মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণ করার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আদেশ দেন।

এই মামলায় মোট আসামি সাতজন। এর মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি। তিনি যেন আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হন, সে জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন ট্রাইব্যুনাল। বাকি ছয় আসামি গ্রেপ্তার আছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এই আসামিদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা গ্রেপ্তার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬


মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণ করার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আদেশ দেন।

এই মামলায় মোট আসামি সাতজন। এর মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি। তিনি যেন আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হন, সে জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন ট্রাইব্যুনাল। বাকি ছয় আসামি গ্রেপ্তার আছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এই আসামিদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত